ক্রুড অয়েল আমদানি
রাষ্ট্রীয় অনুমোদন ছাড়াই রিফাইনারি প্রকল্প, এবার ১২ লাখ টন ক্রুড আমদানির চেষ্টা
সরকারি অনুমোদন ছাড়াই অপরিশোধিত তেল পরিশোধনাগার নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। এবার নির্মাণাধীন ওই প্ল্যান্টে ব্যবহারের জন্য ২০২৭ সালে ১২ লাখ টন ক্রুড অয়েল আমদানির অনুমতি চেয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। তবে প্রকল্পটির নির্মাণ ও পরিচালনার সরকারি অনুমোদন না থাকায় এ উদ্যোগ নিয়ে জ্বালানি খাতে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যথাযথ অনুমোদন ও নিয়ন্ত্রণ ছাড়া এ ধরনের রিফাইনারি স্থাপন দেশের জ্বালানি নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।